নিরাপত্তা নীতিমালা

ডেটা ও নিরাপত্তা পলিসি (Data & Security)

আপনার ব্যবসার অমূল্য তথ্যের ব্যাংকিং-গ্রেড সুরক্ষা পদ্ধতি।

১. এন্ড-টু-এন্ড এনক্রিপশন

আপনার মোবাইল থেকে ক্লাউড সার্ভারে ডেটা প্রেরণের সময় 256-bit SSL/TLS এনক্রিপশন ব্যবহার করা হয়। ইন্টারনেটে কোনো তৃতীয় পক্ষ এই ডেটা দেখতে বা ট্র্যাক করতে পারে না।

২. ক্লাউড ব্যাকআপ সিঙ্ক

প্রতিটি লেনদেনের সাথে সাথে আপনার হিসাব স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ ব্যাকআপ সার্ভারে সংরক্ষিত হয়। ফলে মোবাইল ক্ষতিগ্রস্ত, নষ্ট বা চুরি হলেও আপনার এক পয়সার হিসাবও হারাবে না।

৩. ডেটা মুছে ফেলার অধিকার

ব্যবহারকারী যেকোনো সময় তার অ্যাকাউন্টের সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলার (Data Deletion) অনুরোধ জানাতে পারেন। অনুরোধ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে সমস্ত ডেটা সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়।